পুষ্পাঞ্জলির সময় কেন বাঁ হাতে দেয়া হয় না ফুল
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
বাঁ হাতে নয় ডান হাতেই দেওয়া উচিত পুষ্পাঞ্জলি। ছোটবেলা থেকেই সবাই এই কথাটি শুনে অভ্যস্ত। বাঁ হাতে নাকি অঞ্জলি দিতে নেই। তাতে পাপ হয়, ঠাকুর পাপ দেয়। কিন্তু সত্যিই কি তাই? জানেন কী বলছে শাস্ত্র? বাঁ হাতে ফুল দিলে কী প্রভাব পড়তে পারে আপনার জীবনে, জানালেন কোলকাতার নন্দিনী ভৌমিক।
বাঁ হাতে ফুল দেওয়ার পিছনে একটি সহজ কারণ অনুধাবন করা যায়। আমরা প্রায় শতকরা ৯৮ থেকে ৯৯ ভাগ মানুষই ডান হাতের ব্যবহার বেশি করি। যে কোনও রকম দরকারি কাজ আমরা ডান হাতে করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। তাই ফুল দেওয়ার সময় আমরা ডান হাতের ব্যবহার করি, কারণ তাতে আমরা স্বচ্ছন্দ বোধ করি।
এর পিছনে আরেকটি কারণ হল ভারতীয়রা শৌচ কর্মের পরে নিজেকে পরিষ্কার রাখতে বাঁ হাতের ব্যবহার করে। তাই এই হাতকে আমরা অশুচি বা অস্পৃশ্য বলে ধরে নিই। বিশেষ করে খাবার খাওয়া, বা পুজোর কোনও আচার পালন করা অথবা অন্য কোনও শুভ কাজে আমরা বাঁ হাতের ব্যবহার করি না।
তবে এই সম্বন্ধে শাস্ত্রে কোনও নিয়মের উল্লেখ পাওয়া যায় না। আপনি চাইলে বাঁ হাতেও অর্পণ করতে পারেন। শাস্ত্র মতে তাতে কোনও বাধা নেই। এই নিয়মের সূত্রপাত হয়েছে মানুষের দ্বারাই। এক সময় সাধুরা বা পুরোহিতরা আচার করতে গিয়ে এই ধরনের নিয়ম তৈরি করেছেন। এটি আদতে একটি প্রচলিত রীতি মাত্র।
নন্দিনী ভৌমিকের কথায়, ‘পুরোহিত দর্পণ পড়লে পুজোর অনেক উপাচারের নিয়ম পাওয়া যায়। হাতের ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম পাওয়া যায়। তবে ডান হাত দিয়েই যে ফুল দিতে হবে, বাঁ হাত দিয়ে করা যাবে না, এমন কোনও নিয়ম আমার চোখে পড়েনি।’
(আনন্দবাজার পত্রিকা অবলম্বনে)
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



