পূজামণ্ডপে ককটেল নিক্ষেপ, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটেছে। তবে ওই বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছে।
তবে এ ঘটনাটি ছিনতাই বলে দাবি করেছে পুলিশ। সেখান থেকে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ককটেল সদৃশ বস্তুটির বোতলের ভেতরে তরল সদৃশ পদার্থ রয়েছে। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটেফার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। ককটেল নিক্ষেপ ও ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূঁজা চলাকালে ৩ থেকে ৪ দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ৪ জন স্বেচ্ছাসেবক ছুরিকাঘাতে আহত হয়। বর্তমানে তাঁতিবাজার পূজা মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে রাত ৮টার দিকে এক নারীর চেইন ধরে টান দেয় কয়েকজন ছিনতাইকারী। এ সময় সেখানকার লোকেরা বাধা দিলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাতে আহত করে। হামলাকারীরা একটি বোতল ছুঁড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, ১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি আয়োজিত পূজা মণ্ডপের আশেপাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়া পূজা মণ্ডপে কিছু একটা ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। আমরা সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছে ছুরি-চাকু পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল আমরা এটা জানার চেষ্টা করছি এবং ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি৷
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






