ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২৩:৪১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ বাহিনী। করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করেছে। এটা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়েছেন। অনেকে মারা গেছেন। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বিশ্ব শান্তিরক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ-তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস‌্যদের জন‌্য উচ্চশিক্ষার ব‌্যবস্থা করেছি। তারা অল্প বয়সে চাকরিতে যোগদান করে। উচ্চশিক্ষার সুযোগ পায় না। তাই তাদের জন‌্য ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স ও ৪ বছর মেয়াদি অনার্স কোর্সের ব‌্যবস্থা করে দিয়েছি, যেন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাল মিলিয়ে চলতে পারে।

দেশের মান মর্যাদা সম্মুনত রাখতে সেনাবাহিনীর নবীন সদস‌্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের জন‌্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, আমরা যুদ্ধ করে জয় করেছি। আমরা বিজয়ী জাতি। সেটা মাথায় রেখে মাথা উঁচু করে চলতে হবে।’

সেনাবাহিনীর নবীন সদস‌্যদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনের বড় ব‌্যাপার সততা আর নিষ্ঠা। তোমরা দেশকে ভালোবাসবে। তোমরা এ দেশের সম্পদ। দেশের উন্নতি হলে সবার উন্নতি হবে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে।’

-জেডসি