প্রধানমন্ত্রীর উপহারে মাথা গোঁজার ঠাঁই হলো সাবেক এমপির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ সদস্য এনামুল হক জজ মিয়াসহ দুইশত ভূমি ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর এবং জমি প্রদান করা হয়। দুইবারের সংসদ সদস্য হয়েও জীবনের শেষ বেলায় এসে একেবারেই নিঃস্ব এই মানুষটি উপহারের ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। ঘর পাওয়ার পর তিনি বললেন, প্রধানমন্ত্রীর দেয়া ঘরে শুয়ে এবার শান্তিতে মরতে পারব।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপকারভোগীদের কাছে ঘর এবং জমি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ৬৫ মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
এনামুল হক জজ মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাবেল গোলন্দাজে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করি আল্লাহ উনাদের মঙ্গল করুন। আমি জীবন সায়াহ্নে এসে সর্বস্বান্ত হয়েছি। মাথাগোঁজার কোন ঠাই ছিল না। ভাড়া করা বাসায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছিলাম। প্রধানমন্ত্রী আমার মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। সাত আট বছরের ছোট্ট একটা ছেলে আছে আমার। শেষ বয়সে এসে ছেলেটার একটা
ঠিকানা হলো। আমি এখন শান্তিতে মরতে পারবো।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, প্রধানমন্ত্রী চান দেশে কোনও মানুষ গৃহহীন থাকবে না। সবার মাথা গোঁজার ঠাঁই হবে। সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া চাচাকে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত।
দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও নিজের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারেননি জজ মিয়া। সন্তানেরাও পারেননি সেই স্বপ্ন। কিছুদিন আগে তার দুর্দশার কথা তুলে ধরে গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়। অবশেষে জীবন সায়াহ্নে এসে বসবাসের জন্য নিজের ঘর পেলেন জজ মিয়া।
-জেডসি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট