ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৩৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রধানমন্ত্রীর জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রক্রিয়ায় সুবিধাভোগীরা ঘরে বসেই মোবাইলে ভাতা পাবেন। এ সময় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সঠিক মানুষদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি এ কার্যক্রমের ‍শুভ সূচনা ঘোষণা করেন।

এর পর চাঁদপুর, পিরোজপুরসহ চারটি জেলা থেকে সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সে যোগ নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তারা এ কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর নিকট প্রেরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’-কে নির্বাচনের কথা জানানো হয়।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়