ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৮:৫৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ফিফা সভাপতি

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিফা প্রধান। এ সময় তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।

ফিফা প্রধানের এই ‘শুভেচ্ছা সফর’ দুই দিনের হওয়ার কথা থাকলেও তা হতে যাচ্ছে এক দিনেরও কম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে ভবন পরিদর্শনে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন তিনি।

এরপর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিকেল ৫টায় বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশে ঢাকা ছাড়বেন ইনফান্তিনো।

মঙ্গোলিয়া থেকে ঢাকায় শুভেচ্ছা সফরে এসেছেন ৪৯ বছর বয়সী ইনফান্তিনো। সফরে তার সঙ্গী ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল মাথিয়াস গ্রাফস্ট্রোম, কমিউনিকেশনস প্রধান ওনোফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থার পরিচালক সঞ্জীবন বালাসিংহম এবং প্রেসিডেন্টের অফিস ম্যানেজার ফেডেরিকো রাভিংলিওন।

-জেডসি