প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের কর্মচঞ্চললতা কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সম্মেলনে তিনি কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু, আর অবসরে যাওয়ার সময়- সেখানে অনেক বড় একটি তফাৎ রয়েছে।
বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে দাবি করে, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, গত ১৪ বছর আগে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন শান্তির সুবাতাস বইয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা দেশকে আবার সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিয়ে যেতে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা জিয়াউর রহমানের হত্যা-ক্যু’র রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে তাদের সেই সড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।
দেশের ৫৭ লাখ এক হাজার প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শুধু বকিৃতা আর বকাবাজি করি না। আমরা কাজ করি। করোনাকালে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। প্রতিটি মানুষের খাদ্যের অভাব দূর করেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের আরও একবার শপথ নিতে হবে। আগামী নির্বাচনেও আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এর বিকল্প নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রীর কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন সুদৃঢ় ভবে এগিয়ে যাচ্ছে। কৃষি খাতে আপনাদের দক্ষতা, দৃঢ়তার কারণে কৃষিখাত এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একটি মহল দেশকে সম্প্রদায়িকতায় উষ্কে দিয়ে ফায়দা লুটতে যায়। কিন্তু কোনভাবেই আওয়ামী লীগ সরকারের থাকাকালীন কেউ এই সুযোগ নিতে পারবে না।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




