ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:৫৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

প্রশাসন ও রাজনীতিতে পিছিয়ে নারী

আপডেট: ০৯:২৯ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

Shangsod 1আইরীন নিয়াজী মান্না, উইমেননিউজ২৪.কম ঢাকা : দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও প্রশাসন ও রজিনীতিতে আজও পিছিয়ে রয়েছেন তারা৷ স্বাধীনতা পরবর্তি সময়ে গত প্রায় ৪২ বছরে এ দুই ক্ষেত্রে নারীর অগ্রগতি হয়েছে খুবই ধীর গতিতে৷ ফলে দেশের রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে নারীর অংশগ্রহণ রয়ে গেছে খুবই সীমিত পরিসরে৷ জাতীয় সংসদসহ সবোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণও খুবই হতাশাব্যঞ্জক৷ অথচ দেশে উচ্চশিক্ষায় নারী-পুরুষের অংশগ্রহণ প্রায় সমান৷ বিশেষজ্ঞরা বলছেন, দেশের উন্নয়নে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও সমঅংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করা ছাড়া অন্য উপায় নেই৷ আর এ ছাড়া মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব নয়৷ সেই সঙ্গে দারিদ্রবিমোচন কৌশলপত্র (পিআরএসপি) হয়ে দাড়াবে অর্থহীন৷ তাদের মতে, শিক্ষার সর্বক্ষেত্রে নারীর অবস্থান প্রশসংনীয়৷ যদিও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও নেই নারী উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবেও কখনো কোনো নারীকে দেখা যায়নি৷ শিক্ষায় নারীরা এগিয়ে গেলেও কর্মক্ষেত্রে বড় বড় পদগুলোতে তাদের উপস্থিতির অনুপাত খুবই সামান্য৷ বিআইডিএস'এর ড. প্রতিমা পাল মজুমদার প্রণিত এক প্রতিবেদনে দেখা যায়, সরকারি ও বেসরকারি উদ্যোগ স্বত্ত্বেও এখনো পর্যন্ত সরকাররি-বেমরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নারীর অংশগ্রহণ তেমন উল্লেখযোগ্য নয়৷ সরকারের উচ্চ পদে কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে নারীর উপস্থিতি নগণ্য৷ এনজিও কোয়ালিশন অব বেইজিং প্রসেসের (এনসিবিপি) এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালের আগস্ট মাস পর্যন্ত জনপ্রশাসনে ২২ জন সচিব এবং ৯৫ জন অতিরিক্ত সচিবের মধ্যে কোন নারী ছিলেন না৷ পরবর্তিতে ২০০৬ সাল নাগাদ কোন মন্ত্রনালয় বা বিভাগের সচিব পদে কোন নারী ছিলেন না৷ এ সময় অতিরিক্ত সচিব ছিলেন মাত্র ২জন নারী৷ বর্তমানে এ দৃশ্য কিছুটা বদলালেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম৷ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কমর্রত ৮ হাজার ৬০০ জন কর্মকর্তার মধ্যে এক হাজার ২৪৬ জন নারী৷ সচিব ও সমমানের ৬৯ জন কর্মকর্তার মধ্যে নারী ৪ জন৷ ১৫৭ জন অতিরিক্ত সচিবের মধ্যে নারী ৯ জন এবং ৪২৯ জন যুগ্মসচিবের মধ্যে নারী ২৭ জন৷ সব মিলিয়ে প্রশাসনে নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ৷ জনপ্রশাসন সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, ২০০০ সালে জনপ্রশাসনের মোট কর্মকর্তার মাত্র ১২ শতাংশ ছিলো নারী৷ কোটা থাকা স্বত্ত্বেও সরকারের উচু পদে নারীর সংখ্যা ছিলো মাত্র ২ শতাংশ৷ সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০০২ সালের সরকারি চাকুরিজীবীর মাত্র ৮ শতাংশ ছিলেন নারী৷ ২০০২ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে নারী ছিলেন শতকরা মাত্র ৮ শতাংশ৷ তৃতীয় শ্রেণীতে ১২ শতাংশ৷ চতুর্থ শ্রেণীতে ৬ শতাংশ এবং সিভিল সার্ভিসে মাত্র ৭.৮ শতাংশ৷ প্রাথমিক স্কুলের শিক্ষক পদের ৬০ শতাংশ নারীর জন্য সংরক্ষিত থাকলেও ১৯৯৮ সালে সংরক্ষিত পদের মাত্র ৬১ শতাংশ পূরণ সম্ভব হয়েছে৷ এই পরিসংখ্যানে পুরুষের অবস্থান চরম বৈষম্যপূর্ণ৷ সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে নারীর অংশগ্রহণ কম হওয়ায় নীতিনির্ধারনী পর্যায়ে নারীর অংশগ্রহণ সীমিত৷ ফলে কাজের সুযোগ সমস্যা ও বৈষম্যসহ নানা ক্ষেত্রে নারীর স্বার্থ উপেক্ষিত রয়ে যাচ্ছে৷ দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা জাতীয় সংসদে নারী সদস্যদের অনুপাত এবং অংশগ্রহণও হতাশাব্যঞ্জক৷ সংরক্ষিত আসন সংখ্যা বাড়লেও এতে সরাসরি নির্বাচনের দাবিটি এড়িয়ে যাওয়া হয়েছে৷ ফলে পদগুলো অনেকটাই আলঙ্করিক হয়ে পড়েছে৷ ইউএনডিপির তথ্যমতে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী কাঠামোতে নারী উপস্থিতি ৫ শতাংশ৷ জাতীয় সংসদে সংরক্ষিত আসন ছাড়া নারীর উপস্থিতি ২ শতাংশ এবং মন্ত্রিসভায় ৪ শতাংশ৷ প্রথম থেকে নবম সংসদ পর্যন্ত জাতীয় সংসদে নারীর অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, নারীর অবস্থান হাতে গোনা৷ অথচ সংবিধানে মুক্তিযুদ্ধসহ সকল ক্ষেত্রে নারীর ভূমিকার স্বীকৃতি ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে৷ এমনকি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের কথা বলা হলেও দেশের সরকার, প্রশাসনসহ সকল ক্ষেত্রেই নারী বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ দেখা গেছে ১৯৯১ সালে ৩৯ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী ছাড়া নারী প্রতিমন্ত্রী ছিলেন মাত্র ১ জন৷ ১৯৯৬ সালে ৩৮ সদস্যের মন্ত্রিপরিষদে নারীদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ১ জন মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী ছিলেন, যা ৫ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করেছে৷ ২০০১ সালে গঠিত ৬০ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীসহ নারী মাত্র ৩ জন এবং নির্বাচিত সদস্য মাত্র ৭ জন৷ দেশের মোট ভোটারের অর্ধেক নারী হলেও ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে নবম সংসদ পর্যন্ত নির্বাচিত নারী সদস্যদের সংখ্যা কখনই ২ শতাংশেও পৌছেনি৷ দেখা গেছে ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে সরাসরি ভোটে মাত্র ৫ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন৷ পরে ১৯৯১-এর নির্বাচনে ৪ জন, ১৯৯৬-এর নির্বাচনে ১১ জন ও ২০০১-এর নির্বাচনে ৬ জন এবং অতীেিতর সকল বিজয়ের রেকর্ড ভেঙে ২০০৮-এর নির্বাচনে ১৯ জন নারী সরাসরি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন৷ সব মিলিয়ে চলতি সংসদে সর্বমোট ৬৯ জন নারী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন৷ ২০১১ সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে ৫০টি করায় বর্তমানে এই হার দাঁড়িয়েছে ১৫ শতাংশ মাত্র৷ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং সংসদের বিরোধী দলীয় নেত্রী ও সংসদ উপনেতার প্রত্যেকেই নারী৷ হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবেও কাজ করছেন তাঁরা৷ সমপ্রতি প্রথমবারের মত একজন নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদে৷ এছাড়া বর্তমান সরকারের মন্ত্রিসভায় এ মুহূর্তে পররাষ্ট্র, কৃষি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তাঁরা৷ এত কিছুর পরও সংসদ ও মন্ত্রী পরিষদে নারীর সংখ্যা যথেষ্ঠ বাড়েনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এ প্রসঙ্গে নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, কর্মক্ষেত্রে মেয়েরা আগে তুলনায় বাড়ছে তবে মন্থর গতিতে৷ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী রাজনৈতিক দলসমূহের নীতিনির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করবার উদ্যোগ নিতে হবে৷ পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা ও এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে৷ তিনি বলেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে এলে নারী সংসদ সদস্যদের জনসম্পৃক্ততা বাড়বে৷ তাতে টেবিল চাপড়িয়ে বা কন্ঠ উঁচিয়ে দলকে ভোট দেয়াই তাঁদের প্রধান কাজ হবে না, বরং রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের প্রতি জবাবদিহিতার মানসিকতাও তৈরি হবে৷ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নীতিনির্ধারণী এবং সিদ্ধন্ত গ্রহণের ক্ষেত্রে নারী থাকলে তিনি যেমন নারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পুরুষকে প্রভাবিত করতে পারেন৷ আবার একই সঙ্গে নারীদের সামনে এগিয়ে নিতে অনুপ্রেরণা ও সহযোগিতা করতে পারেন৷ ১৪ নভেম্বর'২০১৩