প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্যারিয়ারের শুরু থেকেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা হয়ে আসছে। প্রথমে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। ‘আশিকি-টু’ ছবিতের অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান তারা। তাদের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শ্রদ্ধার নতুন সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা।
ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনো নায়িকার মতো মনে হয়েছে। তবে এর মাঝেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব।
শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে? এই বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা।
আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রকঅন-টু’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না।
তারপর আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন তারা। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










