ফতুল্লায় বাসায় বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাতে হোসাইনি নগর এলাকার আসলাম নামে এক ব্যক্তির বহুতল ভবনের পঞ্চম তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার সবুজ খন্দকার, কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু এবং আবু কালাম নামে একজন। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে পাঁচ তলার ওই ফ্ল্যাটটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ফ্ল্যাটটিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাও ভেঙে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর বিস্ফোরণের ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল