ফরিদপুরে লালমির বাম্পার ফলনে খুশি চাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ফরিদপুরের সদরপুরে লালমির বাম্পার ফলন হয়েছে। রমজান মাস উপলক্ষে চাষিরা লালমির দামও পাচ্ছেন বেশ ভালাে। বাম্পার ফলন আর ভালাে দাম পেয়ে চাষিদের মুখে ফুটেছে খুশির হাসি। জেলার চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত লালমি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
লালমি হচ্ছে বাঙ্গি জাতীয় সুস্বাদু রসালো ফল। দেখতে বাঙ্গির মতো হলেও স্বাদ ও গন্ধে রয়েছে ভিন্নতা। লালমিতে পানির পরিমাণ বেশি থাকায় রোজাদারদের কাছে ফলটি বেশ জনপ্রিয়। প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরের চাষিরা লালমির চাষ করে থাকেন। চলতি মৌসুমে একশ লালমি প্রকারভেদে ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
দেখা যায়, চাষিরা ক্ষেত থেকে লালমি উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। ক্ষেত থেকে লালমি তুলে পাশেই ধোয়া হচ্ছে, এরপর ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে পাঠানো হচ্ছে হাটে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাইকাররা সরাসরি কৃষকের কাছ থেকে লালমি কিনছেন। ব্যাপারীরা এসে লালমি কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। ফরমালিন মুক্ত হওয়ায় এখানকার লালমির চাহিদা দেশজুড়ে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে লালমি আবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় সদরপুর উপজেলায়। এ বছর জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৫০ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
লালমি চাষি মোঃ আবেদ শেখ বলেন, অন্য বারের চেয়ে এবার বাম্পার ফলন হয়েছে। দামও বেশ ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। খরচ পুষিয়ে লাভ ভালোই হচ্ছে।
এ ব্যাপারে লালমি চাষি মোঃ শহিদুল শেখ বলেন, প্রতিবছর আমরা রমজান উপলক্ষে লালমির চাষ করে থাকি। এ ফলটি রোপণের চার মাসের মধ্যেই বিক্রি করা যায়। তুলনামূলক খরচও কম। লাভও বেশি। গত কয়েক বছর দাম কম হলেও এবার ভালো দাম পাচ্ছি। আগামীতে এলাকার চাষিরা লালমি চাষে আগ্রহী হবে।
নাটোর থেকে আগত পাইকার ব্যবসায়ী মোঃ কবিরুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে এই সময়ে এখান থেকে লালমি কিনতে আসি। প্রতি সপ্তাহে দুই দিন এখানে লালমি কিনতে আসি। আকারভেদে একশ লালমি ২ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকায় কিনতে হয়। গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে ১০০ পিসে ১ হাজার টাকা খরচ হয়। পরে প্রতিটি লালমি ১০ টাকা লাভে বিক্রি করি।
ঢাকা থেকে আগত আকিদুল শেখ বলেন, প্রতিবছর এখানে এসে সরাসরি কৃষকের কাছ থেকে লালমি কিনে থাকি। এখানে কোনো আড়ৎদার নেই। এখানকার লালমির স্বাদ ভালো, রাসায়নিক মুক্ত। যে কারণে এখানকার লালমির সারাদেশে বেশ চাহিদা রয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




