ফাল্গুনে ভালোবাসায় ঘোরাঘুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
হৃদয়ের ভাষা ভালোবাসা। শব্দ ছাড়াও নিজেকে অন্য একটি মানুষের কাছে উজাড় করে বহিঃপ্রকাশের এক মাধ্যম ভালোবাসা। তাই তো ভালোবাসতে না লাগে কোনো সময়, দিনক্ষণ কিংবা কোনো শর্ত। হাজারও বাধা-বিপত্তি পেরিয়ে মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। শুধু বিশেষ একজনকে নিজের করে পেতে কত না আয়োজন। তাই বুঝি ভালোবাসার জন্যই আছে বিশেষ একটি দিন, বিশ্ব ভালোবাসা দিবস।
ভালোবাসার রংকে আরেকটু গাঢ় করতে তার সঙ্গে যুক্ত হয় ফাল্গুনের হাওয়া। খোঁপা জড়ানো কাঁচা হলুদ গাঁদা ফুলের সঙ্গে লালচে শাড়িতে নারী সাজায় নিজেকে পরম যত্নে।
কাঁচা ফুলের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। প্রিয়ার সৌন্দর্যের সঙ্গে মিল রেখে পুরুষ পরেন পাঞ্জাবি। সাদার শুভ্রতায় কিংবা ভালোবাসার আবির রঙের ছোঁয়া থাকে তাতে। দিনটিকে আরেকটু স্মৃতিমধুর করতে থাকে দিনভর কতশত পরিকল্পনা। ব্যস্ত এ জীবনে নিজেকে সময় দেওয়াই যেখানে কঠিন, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে হারিয়ে যাওয়া অনেকটাই কল্পনা।
তাই নিজেকে এবং কাছের মানুষটিকে একান্ত কিছু সময় দিতে ঢাকার আশপাশে কিংবা এক দিনের ভ্রমণ পরিকল্পনা করে নিতে পারেন আগেভাগেই। যদি ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আগেভাগেই টিকিট কাটা, রুম বুকিংসহ বড় কাজগুলো গুছিয়ে রাখুন, এতে করে সময় বাঁচবে আর খুব আরামের সঙ্গে ভ্রমণ আপনি উপভোগ করতে পারবেন। অনেকেই আছেন যারা কোলাহল থেকে একটু দূরে মুক্ত আকাশে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে উপভোগ করতে চান কিছুটা সময়, তাদের ক্ষেত্রে রিসোর্ট হতে পারে এ ভালোবাসা দিবসের ঘুরতে যাওয়ার অন্যতম একটি জায়গা।
এ ক্ষেত্রে ঢাকার আশপাশে কিংবা ঢাকার বাইরে পেয়ে যাবেন সময় কাটানোর আর সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য মনোরম রিসোর্ট। অন্যদিকে যাদের হাতে সময় একেবারেই কম তারা ঢাকার আশপাশে একদিনে ঘুরে আসার মতো বেশ কিছু জায়গা পেয়ে যাবেন। এ ক্ষেত্রে পুরোনো রাজবাড়ীর হারিয়ে যাওয়া সভ্যতার মাঝে কাটাতে পারেন একটি দিন।
সোনারগাঁ আর পানাম জাদুঘর খুব কাছে হওয়াতে একটি পুরো দিন সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আহসান মঞ্জিল কিংবা মহেরা জমিদার বাড়ি, মৈনট ঘাট, বালিয়াটি জমিদার বাড়িও রাখতে পারেন এ তালিকায়। ফুলের মাঝে সময় কাটাতে যেতে পারেন গোলাপ গ্রাম। প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন একান্তে একবারে নিজের মতো করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







