ফিরে দেখা ৭১: একজন কবি: মাহমুদা সুলতানা
মাহমুদা সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
এত লোক কেন? অজস্র মানুষ অগুনতি মানুষ। আজ রেসকোর্সের মাঠে কী হবে? জানা গেল। একজন কবি আসবেন। কবিতা পড়বেন সবার জন্য। দেশের মানুষের জন্যে।স্বরচিত কবিতা। আশ্চর্য সুন্দর কবিতা পড়লেন কবি। জীবনের শ্রেষ্ঠ কবিতা।
তারপর গেলেন নিজের আবাস ভূমিতে। পায়রাদের যে তিনি খুব ভালোবাসতেন। পায়রাগুলি তাঁর একান্ত বন্ধু। চালের খুদ খাওয়ান নিজে হাতে। এক ঝাঁক পায়রা উড়ে যায় আপন খেয়ালে। আবার ওরা চলে আসে কবির কাছে। সুখের পায়রা।পায়রাগুলো সুখেই ছিল। সুখ ছিল কবির জীবনেও। অনেক প্রতিকূলতার মধ্যেও সুখ খুঁজতেন তিনি। সাধারণ জীবন। আচার খুব পছন্দ। সঙ্গে ডাল ভর্তা। তাঁর কাছে অসাধারণ মনে হতো।
এক অসাধারণ ছেলে ছিল টুঙ্গিপাড়ার খোকা। গ্রামের সবাই তাকে ভালোবাসে, পছন্দ করে। খোকার সাহস আর সৎ চরিত্রের জন্য সবাই তাকে চেনে। সবাই তাকে আপন ভাবে। খোকাও যে সবাইকে আপন মনে করে।
স্কুলের সময় হয়ে গেছে। মা ডাকছে, খোকা, আয় বাবা ভাত খেতে আয়।
খোকার গোসল হয়ে গেছে। খোকার ভাত নিয়ে স্নেহময়ী জননী বসে আছেন। খোকা ভাত খেতে বসে অবাক, মা এত বড়ো মাছের টুকরা দিয়েছ কেন? তুমি তো জানো মা, আমি এত বেশি খেতে পারি না।
মা ঈষৎ রাগ করেন, কোথায় বেশি দেখলি? খাও সোনা বাবা।
না মা, আমি এত খেতে পারব না।
অর্ধেকেরও বেশি মাছ মায়ের জন্য রেখে দেয় খোকা। খোকা এমনই।
সকাল থেকে বৃষ্টি পড়ছে। খোকা স্কুলে যাচ্ছে। খোকার হাতে মা ছাতাটা দিয়েছেন। খোকা স্কুল থেকে বাড়িতে এল। হাতে ছাতা নেই। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খোকা ছাতা কই রে?
খোকা হাসিমুখে বলল, মা পল্টুকে দিয়েছি।
কেন রে?
ওর ছাতা নেই মা। ওর বাবা ওকে ছাতা কিনে দিতে পারে না , ওদের টাকার বড়ো অভাব।
আরেকদিনের কথা। স্কুল থেকে বাড়িতে এল খোকা। গায়ে জামা নেই। মা হন্তদন্ত হয়ে কাছে এলেন, কী রে খোকা জামা কই?
আর বোলো না মা, মন্টুটার গায়ে জামা নেই। শীতে কষ্ট পাচ্ছে। তাই ওকে দিয়েছি। ভালো করিনি মা?
মায়ের মুখে কোনো উত্তর নেই।
শ্রাবণের মেঘ জমেছে সারা আকাশ জুড়ে। চারিদিক অন্ধকার হয়ে আসে। মা বাবা তো নেই। তাঁরা তো না ফেরার দেশে। খোকাকে দেখার কেউ নেই। অন্ধকার, ঘোর কালো অন্ধকার খোকাকে আচ্ছন্ন করে ফেলে। খোকা তার আপনজনদের ডাকে, প্রাণপণে ডাকে, কেউ সাড়া দেয় না।
খোকা হারিয়ে যায়। প্রিয়জনরাও হারিয়ে যায়। পৃথিবী বড়ো নির্মম।
কষ্ট শুধু কষ্ট।
১ মার্চ ২০২২
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



