ফুলের রাজধানীখ্যাত ঝিকরগাছায় ফুল উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার ফুল কানন পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে আজ বুধবার চার দিনব্যাপি ফুল উৎসব শুরু হয়েছে। বিকেলে এই ফুলমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
তিনি বলেন, ফুল হলো যশোর জেলা ব্র্যান্ডিং। তাই ফুলচাষকে সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। তিনি প্রতিবছর ফুল উৎসবকে আরও কলেবর বৃদ্ধি করার বিষয়ে প্রশাসনের পক্ষে আশ্বস্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রশিদুল আলম ও থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া।
ঝিকরগাছায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসব উপলক্ষে গদখালী-পানিসারা-হাড়িয়া মোড় সেজেছে অপরুপ সাজে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিকরগাছা উপজেলা প্রশাসন দ্বিতীয়বারের মতো এর আয়োজন করে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন নারী ফুলচাষিদের নিয়ে উঠান বৈঠক, প্রামাণ্যচিত্র প্রদর্শন, তৃতীয় দিন কৃষক সমাবেশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১ হাজার ২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এ এলাকার ৬ হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতিবছর সাড়ে ৩০০ কোটি টাকার ফুল উৎপাদন করা হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








