ফেনী: পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মেয়েশিশুর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় উম্মে আয়মান বৈশাখী (১৩) ও নিহা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ফেনী সদর ও দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ বাজারে কাভার্ডভ্যানের চাপায় উম্মে আয়মান বৈশাখী (১৩) নামে এলাহীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞায় চৌমুহনী রোডের ইব্রাহীম ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নিহা নামে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির অপর এক শিক্ষার্থী মারা যায়।
নিহত বৈশাখীর পারিবারিক সূত্রে জানাগেছে, বৈশাখী পাঁচগাছিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাহউদ্দিনের মেয়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামীর সাথে বাজারে এলে একটি কভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা কাভার্ডভ্যান ও চালকের সহকারীকে আটক করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, আজ সকালে নিহা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করে। পথে মারা যায় নিহা। এ ঘটনায় নিহার ছোট ভাই আহত হয়েছে। সে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিহা উপজেলার ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের নাতনী। তার বাড়ি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামে। নিহা তার মায়ের সাথে নানার বাসা দাগনভূঞা পৌর শহরের তৈয়ব ভূঞা বাড়িতে থাকতো।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








