ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ফের কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনের আর এক সপ্তাহও বাকি নেই। তবে ছয় জাতির এই বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সুসংবাদ পেলেন তাসকিন আহমেদ। এবার তৃতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগারদের পেস ইউনিটের কাপ্তান।

তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আরও এক কন্যা সন্তান এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই খবর তাসকিন নিজেই জানিয়েছেন।

পোস্টে তিনি (তাসকিন) লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ-তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম বাবা হন টাইগারদের এই পোস্টারবয়। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এরপর গেল বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি। এবার এই দম্পতির ঘরে এলো তৃতীয় সন্তান।