ফের পর্দায় ফিরছে ‘বাজরঙ্গি ভাইজান’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমা বক্সঅফিসে ব্যবসা করেছিল ভালোই, পেয়েছিল দর্শকপ্রিয়তাও। এতে এক অসমবয়সি বন্ধুত্বের গল্প দেখানো হয়েছিল। সালমান খান, হর্ষালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকি, কারিনা কাপুর খান অভিনীত এই সিনেমার সারল্যে মজেছিল দর্শক। এবার বিখ্যাত এই সিনেমার সিক্যুয়াল আসছে পরিচালক কবীর খানের হাত ধরে? সদ্য এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পরিচালক।
বাজরঙ্গি ভাইজান সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ‘মুন্নি’ বলে ছোট্ট একটি মেয়ের পাকিস্তান থেকে ঘটনাচক্রে ভারতে চলে আসা ও হারিয়ে যাওয়ার ঘটনা। তার ঘরে ফিরে যাওয়ার ঘটনাবহুল এক সফরকে নিয়েই এগিয়েছিল এই সিনেমার গল্প। ছোট্ট মুন্নির ভূমিকায় দেখা গিয়েছিল হর্ষালিকে। আর নামভূমিকায় ছিলেন সালমান খান। আর এবার কি সেই সিনেমারই সিক্যুয়াল আসতে চলেছে?
এক সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে পরিচালক কবীর খান বলেন, বাজরঙ্গি ভাইজান এমন একটা চরিত্র যা সবার মনে ধরেছিল। সবাই ভালোবেসে ফেলেছিলেন চরিত্রটাকে। তবে এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছিল মুন্নির ঘরে ফেরার সফরকে কেন্দ্র করে। আর তাই, এই সিনেমার কোনো সিক্যুয়াল সেই অর্থে সম্ভব নয়। কারণ মুন্নির ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই এটির গল্প শেষ হয়ে গিয়েছিল। তাই সেই অর্থে মুভিটার সিক্যুয়াল তৈরি করা সম্ভব নয়।
পরিচালক আরও বলেন, তবে অনেকগুলো উপায় আছে এই সিনেমার চরিত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার। যদি আপনারা মনে করেন যে আমি ইতোমধ্যেই স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি, তা মোটেই না। তবে বাজরঙ্গি ভাইজান চরিত্রটা ভীষণ বিখ্যাত হয়েছিল। আর তাই এই চরিত্রকে বড়পর্দায় আবার ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু গল্পে বিভিন্ন মোড় যোগ করে এই চরিত্রকেই নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনা সম্ভব।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








