ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়ায় তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামে প্রাক্তন স্বামী কর্তৃক আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোয় এক তরুণীর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ আগস্ট) ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৮টায় ওই গ্রামে নানা মালেক মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণী হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে সুমাইয়া আক্তার (১৯)।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ থেকে ছয় মাস আগে ঢাকার ইমনের সঙ্গে সুমাইয়া মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের দেড় মাস পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর ইমন সুমাইয়ার মোবাইলে বারবার কল দিয়ে বিরক্ত করতে থাকে ও পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। তবে সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের আপত্তিকর ছবি তার মোবাইলে পাঠায় ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। পরে সুমাইয়া ফেসবুকে তার আপত্তিকর ছবি দেখে নানার বাড়ি ভাঙ্গায় এসে নানার ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল