ফেসবুকে গৃহকর্মীর বাঁচার আকুতি (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মাসিক তিন হাজার টাকা বেতনে বছর খানেক আগে ঢাকায় কাজ করতে আসেন শিশু গৃহকর্মী আসমা (১২)। কাজ শুরুর কিছুদিন যেতে না যেতেই তাকে নির্যাতন করতে শুরু করেন গৃহকর্তী শিলা। নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল পাশের বাসার এক প্রতিবেশীকে বিষয়টি জানায় শিশু আসমা।
ওই প্রতিবেশী আসমার আর্তনাদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে তা পুলিশের নজরে আসে। এক পর্যায়ে যিনি ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন তার ঠিকানা সংগ্রহ করে গতকাল বিকেলে পুলিশ আসমাকে রাজধানীর মধ্য বাসাবো ১৬৯/১ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে উদ্ধার করে।
পরে আসমাকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তী শিলা আটক করেছে পুলিশ।শিলার স্বামী অ্যাডভোকেট মোস্তফা কামাল চাঁদপুর আদালতের আইনজীবী।
ঘটনার বর্ণনা করতে গিয়ে রাজধানীর সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গৃহকর্মী আসমার মা মারা যাওয়ার পর তার বাবা ময়মুদ্দিন অন্যত্র বিয়ে করে চলে যান। মাসিক তিন হাজার টাকা বেতনে বছর খানেক আগে ওই বাড়িতে কাজে আসে এতিম আসমা। কাজে যোগদানের কিছু দিন না যেতেই শিলা তার ওপর অমানুষিক নির্যাতন করতে শুরু করে। ঠিকমত খেতে না দেওয়া তারপরে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন রকমের নির্যাতন চালাতে থাকে। সহ্য করতে না পেরে গতকাল পার্শ্ববর্তী এক প্রতিবেশীর কাছে বিষয়টি জানায় আসমা।’
মাহফুজুর রহমান বলেন, ‘ওই প্রতিবেশী আসমার আর্তনাদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দেয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে তা নজরে আসে পুলিশের। এক পর্যায়ে জিনি ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন তার ঠিকানা সংগ্রহ করে গতকাল আসরের নামাজের পর পুলিশ মেয়েটিকে ১৬৯/১ নম্বর বাসা থেকে উদ্ধার করে। আটক করা হয় শিলাকে।’
এসআই আরও বলেন, ‘মেয়েটির গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা। সেখানে বসবাসরত তার বড় ভাই রুহুল আমিনকে খবর দেওয়া হয়েছে। তিনি এই ঘটনায় বাদী হয়ে মামলা করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন।’ শারীরিক পরীক্ষার জন্য আসমাকে আজ (শুক্রবার) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।
দেখুন সেই ভিডিও
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











