ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে নারী শীর্ষবাছাই সাবালেঙ্কা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ মে ২০২৫ মঙ্গলবার
আরিয়ানা সাবালেঙ্কা।
আরিয়ানা সাবালেঙ্কা সহজ জয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করলেন। প্রথম রাউন্ডের খেলায় কামিল্লা রাখিমোভার বিপক্ষে মাত্র এক গেম খুইয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন নারীদের শীর্ষবাছাই।
এক ঘণ্টার লড়াই তিনি জিতলেন স্ট্রেট সেটে (৬-১, ৬-০)। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাও।
গত ইউএস ওপেন জেতা সাবালেঙ্কা চলতি বছর তিনটি ট্রফি ঘরে তুলেছেন। যার শেষটা এসেছে গত মাসে মাদ্রিদে। তাই তিনি যে শুরুতে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। যদিও ফ্রেঞ্চ ওপেন এক বারও জিততে পারেননি সাবালেঙ্কা। সেই লক্ষ্যে শুরুটা ভালো করলেন তিনি।
এদিকে সাবেক দুই নম্বর তারকা পেত্রা কিভিতোভা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। সুইজাররল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিকের কাছে হেরেছেন চেক প্রজাতন্ত্রের কিভিতোভা (৬-৩, ০-৬, ৪-৬)। পুরো ম্যাচে ৪৫টা আনফোর্সড এরর করেছেন তিনি। তাতেই হারতে হয়েছে কিভিতোভাকে।
তবে সহজ জয় পেয়েছেন সোয়াইতোলিনা। জেইনেপ সোনমেজকে স্ট্রেট সেটে (৬-১, ৬-১) হারিয়েছেন তিনি। গোটা ম্যাচে মাত্র দুটো গেম খুইয়েছেন ইউক্রেনের তারকা। প্রতিপক্ষের ১৩টা সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন তিনি। ছয়টা ভাঙতে পেরেছেন সোয়াইতোলিনা। তারও একটা সার্ভিস ভেঙেছেন সোনমেজ়। তাতে অবশ্য ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি সোয়াইতোলিনার।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











