বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারে বাসের ধাক্কায় আহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে একটি বেপরোয়া বাস। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে টানেলের কুইক রেসপন্স টিম। সেখানে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করে তারা। টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে টানেলের ভেতরে প্রাইভেটকারে ধাক্কা দেয় বাস। এতে টানেল টিউবের দেয়ালে আছড়ে পড়ে প্রাইভেটকারটি। এ ঘটনায় সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, একটা দুর্ঘটনা ঘটেছিল। আমাদের টিম দ্রুত সেখানে পৌঁছে। পরে গাড়ি দুটি জব্দ করা হয়। সেময় যানজটের সৃষ্টি হয়। এখন তা স্বাভাবিক রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারে ধাক্কা দেয় একটি বেপরোয়া বাস। পরে টানেলের নিরাপত্তা কর্মীরা বাস ও প্রাইভেটকারটি জব্দ করেন।
গত ২৮ অক্টোবর দেশের মেগা প্রকল্প টানেলের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফলে যান চলাচল শুরু হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








