বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিপিএল উদ্বোধন করেন। এবার জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এই টুর্নামেন্ট।
প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক এবং উদ্বোধন অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করছি।’
বিকেল সাড়ে ৫টা থেকে অনুষ্ঠান শুরু হয়। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী মাঠে আসেন ৬টা ৫০ মিনিটে। এ সময় গুরু জেমস গান করছিলেন। প্রধানমন্ত্রী আসার পর গানের বিরতি দেওয়া হয়। এরপর তিনি উদ্বোধন করেন। উদ্বোধন করার পর মিরপুরের আকাশে পাঁচ মিনিট ধরে জ্বলে ওঠে রংবেরেংয়ের আতশবাজি। এরপর জেমস আবার গান শুরু করেন। তারপর একেএকে মঞ্চ মাতাবেন কৈলাশ খের, সনু নিগম, ক্যাটরিনা কাইফ ও সালমান খান।
আজ উদ্বোধন হলেও মাঠের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। বঙ্গবন্ধু বিপিএলে থাকছে সাতটি দল। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সাত দল নিয়ে ডাবল লিগ রাউন্ডে প্রাথমিকভাবে ম্যাচ হবে ৪২টি। এই ম্যাচগুলোর পরে সেরা চার দল খেলবে প্লে-অফ ম্যাচ। প্লে অফ ম্যাচ হবে তিনটি। আইপিলের পদ্ধতিতে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ, এলিমেনেটর ম্যাচ ও সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ হবে।
এক নম্বর ও দুই নম্বর দলের মধ্যে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ দল। তাদের মধ্যে জয়ী দল ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। এই ম্যাচে জয়ী দল চলে যাবে ফাইনালে। অর্থ্যাৎ প্লে অফের প্রথম দুটি দলের জন্য ফাইনালে যাওয়ার জন্য দুবার সুযোগ থাকবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











