বচ্চন পরিবারে ভাঙনের সুর, নাতনির জন্মদিনে শুভেচ্ছাবার্তা নেই!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
বাঁ দিক থেকে আরাধ্যা বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
বচ্চন পরিবারে এবার ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। নাতনি আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা জানালেন না অমিতাভ দ্যা বিগ বস! গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন, ফাটল ধরেছে বচ্চন পরিবারে। মূলত ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। ১ নভেম্বর তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে। স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদ্যাপন করেছিলেন ঐশ্বর্যা। দায়সারা ভাবেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন অভিষেক। ঐশ্বর্যার জন্মদিনে বচ্চন পরিবারের অন্য সদস্যদের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় শুভেচ্ছাবার্তাও দেননি। এবার নাতনি আরাধ্যার জন্যেও সেই একই ব্যবহার বচ্চন পরিবারের!
১৩-এ পা দিল অভিষেক-ঐশ্বর্যার একমাত্র মেয়ে আরাধ্যা। মেয়েই জীবনের সব থেকে বড় উপহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ঐশ্বর্যা। মেয়েকেই পৃথিবীতে সব থেকে বেশি ভালবাসেন, জনিয়েছেন অভিষেকও। কিন্তু আরাধ্যার বাবা-মা ছাড়া বচ্চন পরিবারের অন্যরা একেবারে চুপ। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে তা-ই মনে হচ্ছে।
এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। বিশ্বকাপ নিয়ে প্রায় প্রতি দিনই কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। কিন্তু নাতনির জন্মদিনে একটি বাক্যও খরচ করেননি তিনি। বৌমা ঐশ্বর্যার জন্মদিনে মুখে কুলুপ এঁটেছিল বচ্চন পরিবার। এবার নাতনি আরাধ্যার জন্মদিনে একই ঘটনার পুনরাবৃত্তি ভাবাচ্ছে অনুরাগীদের। অবশ্য প্রকাশ্যে শুভেচ্ছা না জানালেও বাস্তবে নানা-নাতনির মধ্যে এই দিন কোনও কথা হয়েছে কি না, তা জানা যায়নি। নাতনি এমনিতে নানার বেশ প্রিয় পাত্রী। এর আগে জন্মদিনে তিনি আরাধ্যাকে নানা নামীদামি উপহারে ভরিয়েছেন। এবারও তেমন কিছু হয়েছে কি না, কে-ই বলতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










