বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের সেবায় দলীয় নেতা কর্মীসহ সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
বেগম রওশন এরশাদ বিবৃতিতে আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা এবং উক্তরাঞ্চলে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং লাগাতার বৃষ্টির কারণে গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট ও নেত্রকোনার পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানে পানিবন্দি রয়েছে লাখো লাখো মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে। উজানের পানির ¯্রােতে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অনেক জায়গা জমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারকে জরুরিভাবে পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নদী ভাঙ্গনের হাত থেকে তাদের রক্ষা করতে হবে।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীদের দু’হাত প্রসারিত করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরো বলেন, মানবতার চেয়ে বড় কোন ধর্ম নেই, এটাই আমাদের দলের এবং নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ। তাই বন্যার্তদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থান এর ব্যবস্থা করেন। যার কাছে যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




