বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৫ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি বন্যার্তদের সহাযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে। সেটি দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রেরণ করবো। এ ছাড়াও চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে এমন আকস্মিক ভয়াবহ বন্যা এর আগে কখনোই হয়নি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশের মানুষ একত্রে কাজ করছে। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বন্যার্তদের তহবিল সংগ্রহের জন্য দিনরাত পরিশ্রম করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার জন্য শিক্ষক সমিতি কর্তৃক আজকের জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি।
শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ প্রায় দুই শতাধিক শিক্ষক এ সভায় উপস্থিত ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






