বর্ষায় চানাচুর-বিস্কুট মচমচে রাখার উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
অতিথি আপ্যায়নে বলুন কিংবা ঘরোয়া আড্ডায় চানাচুর আর বিস্কুট খুব পরিচিত খাবার। অনেকে তো চায়ের সঙ্গে বিস্কুট না হলে খেতেই পারেন না। ঝাল কিছু খেতে মন চাইলে ঝটপট চানাচুর-মুড়ি মাখিয়েও খাওয়া হয়। বাড়িতে তৈরি করুন কিংবা কেনা, বর্ষাকালে চানাচুর, বিস্কুট জাতীয় খাবার সংরক্ষণ করাই মুশকিল হয়ে যায়। এসময় এগুলো একটুতেই নরম হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় এই খাবারগুলো ভালো রাখার উপায়-
কাঁচের বয়ামে রাখুন
বেশিরভাগ ক্ষেত্রেই চানাচুর কিংবা বিস্কুট প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করা হয়। তবে বর্ষাকালে এ ধরনের পাত্রে না রাখে কাঁচের বয়ামে রাখুন। বয়ামের মুখটি যেন এয়ার টাইট হয় সেদিকে খেয়াল রাখুন। এতে বর্ষার এই সময়েও এই জাতীয় খাবার সংরক্ষণ করা সহজ হবে।
ডিপ ফ্রিজে রাখুন
বর্ষার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বিস্কুট, চানাচুরের মতো মচমচে খাবার রাখতে পারেন ডিপ ফ্রিজে। কৌটার মুখ পুরোপুরি বন্ধ না হলেও সমস্যা হবে না। চাইলে সরাসরি প্যাকেটটাই রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। বিস্কুট ও চানাচুর বের করে নেওয়ার পর রাবার ব্যন্ড দিয়ে প্যাকেটের মুখ আটকে রাখতে পারেন। এভাবে সংরক্ষণ করলেও এই খাবারগুলো নরম হয়ে যাবে না।
বেকিং সোডার ব্যবহার
চানাচুর, বিস্কুট মচমচে রাখতে ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। সংরক্ষণ পাত্রে একটি ছোট সুতির কাপড়ে পুটুলি করে বেকিং সোডা রেখে দিতে পারেন। এতেও এই খাবারগুলো দীর্ঘদিন মচমচে থাকবে।
মাইক্রোওয়েভে বেক করে নিন
চানাচুর বা বিস্কুট নরম হয়ে গেলে তা ফেলে দেবেন না। মাইক্রোওয়েভ ওভেনে সেগুলো পুনরায় বেক করে নিতে পারেন। মাইক্রোওভেনে ৩-৪ মিনিট হিট করে নিন। এরপর ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিন। তারপর বের করে এয়ারটাইট কাঁচের জারে সংরক্ষণ করুন।
রোদে দেবেন না
বর্ষার সময় অনেকে ডাল, আটা, ময়দা ইত্যাদি খাদ্যদ্রব্য পোকার হাত থেকে রক্ষা করার জন্য অনেকে রোদে দেন। তবে বিস্কুট-চানাচুর ভালো রাখার জন্য এই কাজ করতে যাবেন না। এতে এই খাবারগুলো আরও নরম হয়ে যাবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








