বর্ষায় যে ৩ খাবার এড়িয়ে যাবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বর্ষাকাল এলেই ভাজাভুজি, মুখরোচক খাবার খাওয়াই ইচ্ছা কয়েকগুণ বেড়ে যায়। মুষলধারে বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার মৗসুমে মাঝেমাঝেই মনে হয় চায়ের সঙ্গে বিস্কুট নয়, চপ, শিঙাড়া, পকোড়া থাক। তবে এই সময় একটু অনিয়ম হলেও কিন্তু পেট খারাপের ভয় থাকে। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও থাকে। তাই একটু বুঝেশুনে খাওয়া জরুরি। তবে শুধু বাইরের খাবার খেলেই যে বর্ষায় শরীর খারাপ হতে পারে, তা কিন্তু নয়। কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে, বর্ষায় সেগুলিও নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে। স্বাস্থ্যকর হলেও কোন খাবারগুলি বর্ষাকালে এড়িয়ে চলবেন?
শাক
শাকসব্জি হল সুস্থ থাকার অন্যতম উপায়। কিন্তু বর্ষায় পারলে শাকপাতা খানিক এড়িয়ে চলাই ভাল। বর্ষায় শাকপাতায় নানা ধরনের ব্যাক্টেরিয়া বাসা বাঁধা। সেই সঙ্গে থাকে পোকামাকড়ও। সেগুলি কোনও কারণে পেটে গেলে সমস্যা হতে পারে। তবে একান্তই যদি শাক খেতে সে ক্ষেত্রে একটু সাবধান থাকা জরুরি। রান্নার আগে গরম পানিতে শাক ভাপিয়ে নিন। তাতে জীবাণু কেটে যাবে।
মাশরুম
স্যুপ, চাউমিন, পাস্তায় অনেকেই মাশরুম দেন। এতে খাবারটি স্বাস্থ্যকরও হয়, আবার সুস্বাদুও। কিন্তু বর্ষাকালে স্বাস্থ্যকর এই খাবার কম খাওয়াই ভাল। বর্ষায় মাশরুমে ব্যাক্টেরিয়ার পরিমাণ বেড়ে যায়। ফলে এই সময় মাশরুম খেলে সংক্রমণের একটা আশঙ্কা থাকে। তা ছাড়া অ্যালার্জির সমস্যা থাকলেও বর্ষাকালে মাশরুম এড়িয়ে চলা ভাল। তবে মাঝেমাঝে যদি মাশরুম খেতে ইচ্ছা করে, তা হলে রাঁধার আগে ভাল করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। পারলে গরম পানিতে ফুটিয়ে নিন।
সামুদ্রিক মাছ
মাছ, মাংস, ডিম সুস্থ রাখতে প্রোটিনে সমৃদ্ধ এই খাবারগুলি সারা বছর পাতে রাখা জরুরি। তবে বর্ষাতেও সংক্রমণের ঝুঁকি এড়াতে আমিষ এই খাবারগুলি নিয়ম করে খান। তবে সামুদ্রিক মাছ বর্ষায় কম খান। ভোলা, পমফ্রেট, শঙ্কর হল সামুদ্রিক মাছ। বাজারে গিয়ে এই মাছগুলি দেখলে কিনতে ইচ্ছা করলেও, নিজেকে আটকান। বর্ষা হল মাছেদের প্রজননের সময়। তাই সমুদ্রের মাছ এই সময়ে কম খাওয়াই ভাল।
সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








