বাঁচানো গেল না বিবিএ’র ছাত্রী তুলিকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
নুসরাত জাহান তুলি
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুসরাত জাহান তুলি মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তুলি।
গত বুধবার সকালে সলিমপুর জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তুলি। তার বাবা মোহাম্মদ মন্জু ফৌজদারহাট বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ছিলেন। তারা ফৌজদার সিডিএতে ভাড়া বাসায় থাকতেন। দুই সন্তানের মধ্যে তুলি ছোট।
মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাবা মোহাম্মদ মন্জু বলেন, ‘আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
তুলির মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, আজ শনিবার কালো ব্যাজ ধারণ এবং সব ক্লাস বন্ধ থাকবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হবে।
এতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











