বাংলাদেশ সফরে আসছেন ফিকা সভাপতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ২১ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) পূনরায় নির্বাচিত কমিটির সাথে দেখা করতে বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটার কল্যাণের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি লিসা স্থলেকর।
জানা গেছে, রোববার বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার লিসা স্থলেকর। পরদিন নাইমুর রহমান দুর্জয় ও দেবব্রত পালের নেতৃত্বাধীন কোয়াব নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। এরপর ২৩ মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে লিসার।
ফিকার ইতিহাসে লিসা স্থলেকরই প্রথম নারী সভাপতি। ৪৩ বছর বয়সী এই নারী ক্রিকেটার অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৪ হাজারের মতো রান করেছেন। কোয়াবের পুরোনো মোড়কে নতুন করে নির্বাচিত কমিটির সাথে দেখা করে সংগঠনের গতি ফেরানোই হবে তার মূল লক্ষ্য।
এদিকে শনিবার বিসিবির মিডিয়া প্লাজায় বেশ জাঁকজমকভাবে কোয়াবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা উপস্থিত না থাকলেও প্রায় হাজার খানেক ক্রিকেটার ছিলেন এই অনুষ্ঠানে। বিসিবির বেশ কয়েকজন পরিচালকসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হাসান পাপনও।
এদিকে গত ১১ বছর ধরেই কোয়াবের নেতৃত্বে আছেন দূর্জয় ও দেবব্রত। এবার প্রথম এজিএমে বেছে নেওয়া হয় নতুন কমিটি। যদিও নির্বাচনে অন্য কেউ আগ্রহ না দেখানোয় সভাপতি হিসেবে তারাই বহাল থাকছেন। অনুষ্ঠানে ক্রিকেটে অবদান রাখায় ২৯ জনকে সম্মাননা দেয় তারা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











