বাংলা একাডেমিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩২’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে এ মেলায় থাকছে নানান পণ্যের ৯৮টি স্টল, সঙ্গে সাংস্কৃতিক আয়োজনও।
সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
উদ্বোধনী বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আজ সারাদেশে বৈশাখের আনন্দে মানুষ একত্রিত হয়েছে। আমরা ফ্যাসিবাদ উত্তর একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়েছি, সেই ঐক্য ও সংস্কৃতির বার্তাই পৌঁছে দিতে চাই ঘরে ঘরে। মেলার মাধ্যমে আমাদের হস্তশিল্প ও খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে।”
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বৈশাখী মেলা কেবল বাণিজ্যিক নয়, এটি সাংস্কৃতিক মিলনেরও জায়গা। আমরা ৫ আগস্ট পরবর্তী অন্তর্ভুক্তিমূলক ও রঙিন এক বাংলাদেশে প্রবেশ করেছি—এ মেলা তার প্রতিফলন।”
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, “পহেলা বৈশাখ কেবল উৎসব নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির প্রতীক। এই মেলার মাধ্যমে আমরা অতীতের ঐতিহ্য এবং ভবিষ্যতের প্রত্যাশাকে একসাথে উদযাপন করি।”
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান জানান, “মেলার মধ্য দিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হবে, তরুণদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ।”
সংস্কৃতিবিষয়ক সচিব মফিদুর রহমান বলেন, “এই মেলা ঢাকাসহ সারাদেশে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চার একটি উদাহরণ।”
উদ্বোধনের পর অতিথিরা স্টল ঘুরে দেখেন, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা ঘোষণা করেন।
মেলায় থাকছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কুটির ও কারুশিল্প, খেলনা এবং নানা হস্তশিল্প পণ্য। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে যাত্রা পালা, পুতুলনাচ, সার্কাস, নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






