বাগেরহাটে নিজ ঘরে মা-মেয়ে খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘরে মা ও মেয়ে খুন হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু জাফর হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৩৫) ও তার মেয়ে সাওদা জেমি (৫)।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্লু পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গ্রাম পুলিশের সদস্য স্বপন কুমার ঢালী জানান, পাপিয়ার স্বামী ঢাকায় থাকেন। তার ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করে। মেয়েকে নিয়ে পাপিয়া বাড়িতে থাকতেন। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, পাপিয়াকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।
জানা যায়, ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যায় জেমি। গুরুতর অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ৯টার দিকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল