বান্দরবানে জুমধান কাটতে ব্যস্ত পাহাড়ি নারীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পার্বত্য অঞ্চলে বসবাসকারী পাহাড়িদের আদিপেশা জুম চাষ। জেলা সদরসহ সাতটি উপজেলায় বসবাসকারী পাহাড়ি পরিবারগুলো প্রায় সকলেই জুম চাষ করে থাকেন। তবে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বম ও ত্রিপুরা সম্প্রদায় জুম চাষ করলেও ম্রো সম্প্রদায় আদিকাল থেকে জুম চাষের মাধ্যমেই সারা বছরের জীবিকা সংগ্রহ করে থাকেন। তাই জুমের সোনালী ধান কেটে ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছে পাহাড়ি নারীরা। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা।
জুমিয়া পরিবারগুলোর মতে, আদিকাল থেকে জুম চাষের মাধ্যমেই সারা বছরের জীবিকা সংগ্রহ করে থাকেন। তাই ফসল ভালো হলে সারা বছরের খাদ্যের যোগান নিশ্চিত হয় অনেক জুমিয়া পরিবারের। এ বছর ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়া পরিবারগুলো। ধানের পাশাপাশি ওই জমিতে ভুট্টা, মারফা, মরিচসহ নানা ফসলের বীজ একসঙ্গে রোপণ করে থাকে জুমিয়ারা। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় বসবাসকারী পাহাড়ি পরিবারগুলো প্রায় সকলেই জুম চাষ করে থাকে। প্রতিবছর এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুমে ধান লাগানোর প্রক্রিয়া। প্রায় ৩-৪ মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে পাহাড়ে জুমের ধান কাটা শুরু করে জুমিয়ারা আর শেষ হয় অক্টোবর মাসে। তাই জুমের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছে জুমিয়া পরিবারগুলো। শিশু কিশোরসহ পরিবারের কেউই বসে নেই ঘরে। পরিবারের সবাই জুমের ধান কাটতে নেমেছে পাহাড়ে। তবে এ বছর আবহাওয়া অনুকুল থাকার কারণে জুম চাষের ফলন ভালো হয়েছে। জুমের ফসলের মধ্যে মারফা, ভুট্টা, তিল, তুলা, মরিচ কাকনচাল, বিনি চাল, ও ধান অন্যতম।
এদিকে জুম চাষিরা জানান,পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়িরা প্রতিবছর জেলার বিভিন্ন স্থানে শতশত একর পাহাড়ে জুম চাষ করে। জুমিয়ারা পাহাড়ে ধানের পাশাপাশি ভুট্টা, মরিচ, যব, সরিষা, মিষ্টি কুমড়াসহ বিভিন্নরকমের সবজির চাষ করে থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এম এম শাহ নেওয়াজ বলেন, পাহাড়ি বেশির ভাগ মানুষ জুম চাষে নির্ভরশীল। গত বছর বান্দরবান জেলায় ৮ হাজার ৭৫৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। আর চলতি বছর আবাদ হয়েছে ৭ হাজার ৯৩৩ হেক্টর জমিতে। ফলন ভালো হলেও ধানের আবাদ ও উৎপাদন গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

