বাসায় তৈরি করুন সুগন্ধি মোমবাতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আমাদের অনেকে বাসা কিংবা ঘরকে সুগন্ধিময় করতে এয়ার ফ্রেশনার ব্যবহার করি। তবে এয়ার ফ্রেশনারের সুবাস খুব বেশি সময় থাকে না। তাই অনেকে ঝুঁকে সুগন্ধি মোমবাতির দিকে। কিন্তু বাইরে এই সুগন্ধি মোমবাতিগুলো কিনতে গেলে বেশ ব্যয়বহুল। এসব সুন্দর সুন্দর মোমবাতি চাইলে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, তার জন্য মাথায় রাখতে হবে ছোটখাটো কিছু বিষয়।
সুগন্ধি মোমবাতি বানাতে লাগবে কাচের পাত্র, মোম, সুগন্ধি, রঙ, পলতে।
তৈরি করার পদ্ধতি
মোমবাতি বানানোর আগে মেঝেতে খবরের কাগজ পেতে নিন। কারণ, মাটিতে মোম লাগলে তা সহজে উঠতে চায় না। কয়টা মোমবাতি বানাবেন, সেই বুঝে মোম নেবেন। কারণ, মোম গলে গেলে পরিমাণে বেড়ে যায়।
মোম গরম করা
গ্যাসে মোম গরম না করে স্টোভ বা ইন্ডাকশন ওভেন ব্যবহার করাই ভাল। তার মধ্যে বড় একটি পাত্র নিয়ে মোম গলিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট নাড়াচাড়া করুন। যদি নানা রকম রঙের মোমবাতি চান, এই সময় কয়েক ফোঁটা রঙ ও মিশিয়ে নিতে পারেন।
সুগন্ধি মেশানো
মোমবাতি জ্বালালে ঘরময় সুগন্ধি ভরে উঠবে— এমন মোমবাতি চাইলে গলানো মোমের মধ্যে ধীরে ধীরে সুগন্ধী তেল মেশান। কিছু ক্ষণ নাড়াচাড়া করুন।
পলতে দেয়া
গলানো মোম পাত্রে ভরে নেয়ার আগে, পাত্রের ঠিক মাঝখানে পলতে আটকে নিন। খেয়াল রাখবেন, যেন পাত্রের একেবারে তলা পর্যন্ত পলতে আটকে থাকে।
মোম ভরা
এবার ধীরে ধীরে গলানো মোম পাত্রে ঢেলে নিন। এই মোম গরম অবস্থায় ঢালতে হয়, তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। মোম তরল অবস্থায় থাকাকালীন, চাইলে তার মধ্যে ছোট ছোট সাজানোর জিনিস মেশাতে পারেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



