ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:০৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বাড়ির টবে মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি শিখে নিন

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

মিষ্টি কুমড়া

মিষ্টি কুমড়া

মিষ্টি কুমড়া অতি পরিচিত একটি সবজি। কুমড়া শুধুমাত্র ফল হিসাবে না কুমড়া শাক খাওয়া হয়। কুমড়া খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। সব সময় বাজারে গিয়ে কুমড়া না কিনে বাড়ির ছাদেই টবের মধ্যে চাষ করুন কুমড়া।

কুমড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া হজম শক্তি বাড়াতে ত্বককে সুন্দর করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন জুড়ি মেলা ভার।

পদ্ধতি: কোন নার্সারি থেকে মিষ্টি কুমড়ার বীজ কিনে এনে রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে পরের দিন সকালবেলা মাটির মধ্যে সেই বীজ পুঁতে দিতে হবে। তারপর বীজ অঙ্কুরিত হলে সেই চারাগুলোকে টবের মধ্যে পুঁতে দিতে হবে।

প্রথমে টবের মধ্যে দোআঁশ মাটি ও গোবর সার মিশিয়ে কুমড়া গাছের মাটি তৈরি করে নিন। এবার কুমড়ার বীজ তিন থেকে চারটি একটি টবের মধ্যে ভালো করে পুঁতে দিন। তারপরে পানি দিয়ে মাটি ভালো করে ভিজিয়ে নিন। ৩০-৩৫ দিন পর কুমড়োর চারাগুলি বেশ বড়ো হয়ে যাবে। তখন চাইলে আপনি টব থেকে বের করে মাটিতেও বসিয়ে দিতে পারেন। গাছ বড়ো হলে ভালো করে মাচা বেঁধে দিন। নাহলে কুমড়া গাছে ধরলে গাছ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।