বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির বায়ুর মান ২৬৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যেটির স্কোর২৩২। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণী সংস্থা আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২০৬। এ মান ‘খুব অস্বাস্থ্যকর’। আজ সকালের এ সময়ে ঢাকার বিভিন্ন এলাকার বায়ুমান পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ারের ওয়েবসাইটে আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকার বায়ুর মানের যে চিত্র পাওয়া গেছে, তাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে একিউআই ছিল ৩৯৭। আইকিউএয়ারের হিসাবে, এ মান ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ের। ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ।
চলতি মাসে এতটা খারাপ হয়নি ঢাকার বাতাস। এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে গুলশান লেক পার্কে বায়ুর মান ছিল ২৭৮, বারিধারা লেকসাইডে ২৪৫, বারিধারা পার্ক রোডে ২৩০, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) পর্যবেক্ষণকেন্দ্রে ২২১, ইস্টার্ন হাউজিংয়ে ২১২, বাড্ডার প্রগতি সরণিতে ২০৬, বেজ এজওয়াটারে ১৯৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ১৯৫ ও বেচারাম দেউড়ীতে ১৭৪।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হচ্ছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসে এ দূষক পদার্থের ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৩০ দশমিক ৮ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশক মানের তুলনায় এ ঘনত্ব ২৬ দশমিক ২ গুণ বেশি।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। দূষণের মাত্রা ৩০০ ছাড়ালে সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
- মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী!
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা
- বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে পরিস্থিতি উদ্বেগজনক।
- সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
- একাত্তরে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন শাহীন সামাদ
- ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
- কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই
- যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী
- চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
- ভিসা বাতিল, মোদিকে প্রশ্ন করাই কি অপরাধ?
- পোয়া মাছের মাথার রহস্যময় দুটি পাথর!
- বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
- নিজের দলেও বৈভবের মত ব্যাটার চান হরমনপ্রীত
- জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা
- চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু









