বিদেশফেরতদের করোনা টেস্ট নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখন ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে।দেশের সব বন্দরে বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
রবিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
নিজে সুরক্ষিত থাকা এবং অন্যকে সুরক্ষিত রাখার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। সারাক্ষণ মাস্ক পরে থাকবেন তেমনটা নয়। কিন্তু যখন কারও সঙ্গে মিশবেন এবং জনসমাগম বা মার্কেটে যাবেন, তখন মাস্ক পরে অবশ্যই নিজেকে সুরক্ষিত করবেন।
প্রধানমন্ত্রী বলেন, যখনই করোনাভাইরাস দেখা দিচ্ছে ইউরোপের সব জায়গায় এবং আমাদের দেশেও আসতে শুরু করছে, তখন সঙ্গে সঙ্গে আমরা ২১ দফা নির্দেশনা দিয়েছিলাম। এখনো আবার সময় এসে গেছে। এখন থেকে যারা বাইরে থেকে আমাদের দেশে আসবে, তাদের পরীক্ষা করা, কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।
শেখ হাসিনা বলেন, কেউ ঢুকতে গেলেই, করোনাভাইরাস নিয়ে ঢুকছে কি না সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
করোনার মধ্যে বিশ্ব স্থবির হয়ে গেলেও বাংলাদেশের অর্থনীতি যেন চাঙ্গা থাকে সে ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, অর্থনীতির গতি অনেকটা সচল আছে, যা অনেক উন্নত দেশও করতে পারছে না। তাছাড়া আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট, সেগুলোও এগিয়ে যাচ্ছে। যেমন- পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি সচল করার জন্য যা যা করার দরকার করেছি। এটা কার জন্য করেছি? আজকে যারা যুবক, আগামী দিনে দেশের কর্ণধার হবে, আজকে যে শিশুটার জন্ম হলো তার ভবিষ্যতের কথা চিন্তা করে এসব পদক্ষেপ আমরা নিচ্ছি।
এই সময় তিনি যুবকদের চাকরির পেছনে না দৌড়ে নিজেরা উদ্যোক্তা হওয়ার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











