ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৫০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিপদে ট্রাম্প, কমলার পক্ষে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছে মার্কিন মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ এমগেজ অ্যাকশন। বুধবার কমলাকে এই সমর্থন দেন মার্কিন মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ। তাতে বড় বিপদে পড়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কমলাকে মুসলিমদের এই সমর্থনের কারণ, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ-মুসলিম দেশগুলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ট্রাম্পকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। যা আসন্ন মার্কিন নির্বাচনেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আর এমন ঘোষণা দিয়ে ট্রাম্প বড় বিপদ ডেকে এনেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেননা, ২০২০ নির্বাচনে ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন। আর সেই নির্বাচনে ১ মিলিয়ন মুসলিম ভোটারদের তিনি সংঘবদ্ধ করেছিলেন। 

তাছাড়া মুসলিম ভোটারদের সমর্থন পেতে বেশ কাজ করে যাচ্ছেন কমলা হ্যারিস। ৫ নভেম্বর নির্বাচন সামনে রেখে ব্ল্যাক মুসলিম লিডারশিপ কাউন্সিল ফান্ড এবং আমেরিকান মুসলিম ডেমোক্রেটিক ককাসসহ ছোট ছোট মুসলিম গোষ্ঠীগুলির অনুমোদন জিতেছেন তিনি। যা চাপ বাড়াচ্ছে ট্রাম্পের ওপর।