বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের কারণে কুড়িল, উত্তরা, বিমানবন্দর ও বনানীতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর থেকেই সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর কারণে এই পথে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা-ময়মনসিংহ সড়কে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দরগামী লেনে যানজটে অনেক গাড়ি আটকে আছে। সকাল নয়টার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।
বিশেষ করে আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুরের সড়কে এই চাপ বেশি দেখা গেছে। বিপরীতে ঢাকার দিকে আসা সড়কে যানজট কিছুটা হলেও কম আছে। যানজটের কারণে অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
অনেক মোটরসাইকেলচালক রাস্তা এড়িয়ে ফুটপাত ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। বিদেশফেরত যাত্রীরা স্বজনদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করেছেন। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।
টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অংশ নিতে ঢাকাসহ আশপাশের জেলার মানুষ বাস-মাইক্রোবাস নিয়ে প্রবেশ করতে শুরু করায় সপ্তাহের শেষ কর্মদিবসে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
রাইদা পরিবহনের একটি বাসের চালক বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ।
খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বহু মানুষ টঙ্গীর উদ্দেশে আসায় ভোর থেকে সড়কে এর প্রভাব পড়তে শুরু করেছে।
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে। কখন এই সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না কেউ।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






