বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (NVIDIA) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার পদত্যাগের বিষয়টি প্রকাশের পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোলেট ক্রেস-কে অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।
৩৩ বছর আগে জেনসেন হুয়াং এনভিডিয়া প্রতিষ্ঠা করেন এবং তার নেতৃত্বেই এটি ৪ ট্রিলিয়ন ডলারের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে সম্প্রতি কোম্পানির নির্বাহী কিম্বারলি পাওয়েল এবং চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকা অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব অভিযোগ তদন্তে একটি আইনজীবী প্রতিষ্ঠানও নিয়োগ করেছিল পর্ষদ। এর পরপরই তার পদত্যাগের ঘোষণা আসে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স নতুন অন্তর্বর্তী সিইও ও বর্তমান নেতৃত্ব দলের ওপর পর্ষদের পূর্ণ আস্থার কথা জানান। দায়িত্ব নেওয়ার পর কোলেট ক্রেস বলেন, হুয়াংয়ের তৈরি ৩৩ বছরের অসাধারণ ভিত্তির ওপর দাঁড়িয়ে তাঁরা এনভিডিয়াকে দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে শীর্ষ অবস্থানে বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বছর বয়সি কোলেট ক্রেস ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন। পদত্যাগী সিইও জেনসেন হুয়াংয়ের পর বিনিয়োগকারীদের কাছে তিনিই এনভিডিয়ার অন্যতম পরিচিত মুখ। গত ১৩ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসেবে সফলভাবে কাজ করেছেন।
তিনি ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
- আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
- এবার আরও কমে গেল সোনার দাম
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
- মোদিকে প্রশ্ন করা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল
- অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?
- রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
- মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
- আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
- বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
- ২৭৩ জনের সরকারি চাকরি, লাগবে না আবেদন ফি
- হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস
- এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
- মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য!
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে







