ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:৩৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের বাংলাওয়াশ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ছিল না কোনো সিরিজ জয়ের ইতিহাস। সে আক্ষেপ সিরিজের দ্বিতীয় ম্যাচেই মিটিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার সিরিজের ত্যৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাওয়াশ করেই ছাড়ল সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে লিটন দাসের ফিফটি ও নাজমুল হোসেন শান্তর ৪৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে রান তাড়া করতে নেমে ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। তবে টাইগার বোলাররা ঘুরে দাঁড়ালে নির্ধারিত সময়ে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

ফলে ১৬ রানের দারুণ এক জয়ে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল বাংলার দামাল ছেলেরা।