বিশ্ববাজারে ৮ মাসে সর্বনিম্ন দামে স্বর্ণ, কমেনি বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ স্বর্ণের দামে বড় পতন হলো। এতে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম। গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। তবে এর প্রভাব নেই বাংলাদেশে বাজারে। গত জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে সব শেষ স্বর্ণের দাম কমেছিল। এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কয়েক দফা দাম কমেছে। কিন্তু বাংলাদেশের বাজারে কমেনি স্বর্ণের দাম।
মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে।
স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।
বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর পর বিশ্ববাজারে কয়েক দফা দাম কমেছে। গেল সপ্তাহের শেষ কার্যদিবস প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৫ দশমিক ৪৯ ডলার কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৬৭ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৩৪ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। আগের সপ্তাহে স্বর্ণের দাম কমে ২ দশমিক ১৪ শতাংশ। টানা দুই সপ্তাহের এই পতনে আট মাসের মধ্যে স্বর্ণের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।
এর আগে গত নভেম্বর মাসে স্বর্ণের দাম কমেছিল ৮ দশমিক ২০ শতাংশ। আর ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম কমল ৫ দশমিক ৯৪ শতাংশ যা একক মাস হিসেবে নভেম্বরের পর দ্বিতীয় সর্বোচ্চ।
অপরদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৭৪ শতাংশ কমার মাধ্যমে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। এতে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬৬ ডলার। এই দরপতনের পরও মাসের ব্যবধানে বিশ্ববাজারে রূপার দাম বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে স্বর্ণ ও রূপার দরপতনের সঙ্গে গেল সপ্তাহে বড় পতন হয়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স প্লাটিনামের দাম ২৭ দশমিক ৫৮ ডলার কমে ১ হাজার ১৮৮ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ। তবে মাসের ব্যবধানে দামি এই ধাতুর দাম বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ।
-জেডসি
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ







