ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৯:০১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বিশ্বব্যাপি তরুণদের হৃদয় কাড়লো চীনা তরুণী সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

বিশ্বব্যাপি তরুণদের হৃদয় কাড়লো চীনা তরুণী সেনারা

বিশ্বব্যাপি তরুণদের হৃদয় কাড়লো চীনা তরুণী সেনারা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তিয়েনানমেন স্কোয়্যারে অনুষ্ঠিত চীনের মহা সামরিক কুচকাওয়াজ একদিকে ছিল অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনীর মঞ্চ, অন্যদিকে ছিল চমকপ্রদ নারী সেনাদলের অংশগ্রহণ, যা তরুণদের দৃষ্টি আকর্ষণ করেছে বেশ।

বিশ্বের নানা গণমাধ্যম বলছে, কুচকাওয়াজে নারী সম্মান রক্ষাকারী দল পিএলএ (জনপ্রিয় মুক্তি বাহিনী) ও পিএপি (জনরক্ষা পুলিশ বাহিনী)-এর নারীদের সমন্বয়ে গঠিত ইউনিট শোভা পেয়েছে, যা অনেক দর্শককে মুগ্ধ করেছে।

বিশ্লেষকদের মতে, এই নারী সৈন্যরা শুধুমাত্র বাহ্যিকভাবে সৌন্দর্য প্রর্দশন করেনি, বরং দৃঢ়, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং দেশপ্রেমিক চেতনা প্রকাশ করেছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন গৃহিনী, মাতৃত্বের পাশাপাশি কঠোর প্রশিক্ষণ পার করেছেন এবং একটি গর্বিত দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বের বুকে। যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। তরুণদের হৃদয় জয় করে নিয়েছে।