বিশ্বের নতুন দ্রুততম মানবী শা’কারি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সব আলো ছিল জামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইসের দিকে। চোট সারিয়ে ৩৬ বছর বয়সে ষষ্ঠবার ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছিলেন ট্র্যাকে। কিন্তু বুদাপেস্টে চলমান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দিল চমক। শেলির মঞ্চে লাইমলাইট কেড়ে নিলেন যুক্তরাষ্ট্রর শা’কারি রিচার্ডসন।
সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন শা’কারি রিচার্ডসন। তিন বছরের প্রচেষ্টার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনার পদক জিতেছেন তিনি।
দৌড় শেষ করতে রিচার্ডসনের সময় লেগেছে ১০.৬৫ সেকেন্ড। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপার পদক পেয়েছেন জামাইকার শেরিকা জ্যাকসন। ১০০ মিটারে ব্রোঞ্জ এসেছে ফ্রেজার প্রাইসের ঝুলিতে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দৌড় সম্পূর্ণ করেন ১০.৭৭ সেকেন্ডে।
নতুন দ্রুততম মানব শা’কারি রিচার্ডসন ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে পারেননি। গাঁজা টেনে মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে বাদ পড়েন দল থেকে। এরপর গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ইউজিনে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরে ১০০ মিটারে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি।
২০১৭ সালের পর ১০০ মিটারে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন পেল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে টোরি বোয়ি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে ৩২ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। রিচার্ডসনের এটি প্রথম বিশ্ব খেতাব।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




