ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:৩০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক এনগোজি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন মহাপরিচালক মনোনীত হয়েছেন নাইজেরিয়ার এনগোজি ওকনজো ইউয়েলা। সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালক পদে নির্বাচিত হলেন ৬৬ বছর বয়সী এনগোজি। সোমবার ১৬৪ দেশের প্রতিনিধিরা তাকে নির্বাচিত করেন।

এদিকে নির্বাচিত হওয়ার পর ওকনজো ইউয়েলা বলেন, করোনাভাইরাস মহামারি থেকে বিশ্বকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটি শক্তিশালী ডব্লিউটিও।

সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, একুশ শতককে সামনে রেখে সংস্থার সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করতে আগ্রহী তিনি। তার মতে, ‘একজন নারী ও একজন আফ্রিকান হিসাবে নয়, আমার জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বিস্তীর্ণ সংস্কার করতে আমার সাহস ও আবেগের প্রতি আপনাদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ।

সবার সহযোগিতায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান ওকনজো ইউয়েলা। তিনি বলেন, আমাদের সংস্থা অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করলে সেটা শক্তিশালী ডব্লিউটিও প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

আগামী ১ মার্চ বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন এনগোজি ওকনজো ইউয়েলা। আগামী ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত তিনি এই পদে দায়িত্বপালন করবেন।

পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা এএফপি’কে বলেন, একজন নারী বা আফ্রিকান বলে তাকে এই পদে বেছে নেয়া হয়নি। যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই তাকে এই দায়িত্বের জন্য বেছে নেয়া হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওকনজো ইউয়েলার প্রার্থিতার বিরোধিতা করার পর এই পদে কে আসছেন তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। ফলে কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী নেতৃত্ব নিয়ে তৈরি হয় দারুণ সংশয়। তবে বাইডেন প্রশাসন ওকনজোর প্রতি সমর্থন ব্যক্ত করার পর সব অনিশ্চয়তা দূর হয়। আগামী মার্চ মাসের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সূত্র : এএফপি


-জেডসি