বিষখালীতে ধরা পড়লো আড়াই কেজির ইলিশ, দাম ১৪ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
বরগুনার পৌর মাছ বাজারে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম উঠেছে সাড়ে ১৪ হাজার টাকা। প্রতি কেজি ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে। বরগুনার স্থানীয় নদী বিষখালীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এক জেলে বিক্রির উদ্দেশ্যে বরগুনা পৌরশহরের মাছ বাজারে মাছটি নিয়ে এলে পাইকারি ব্যবসায়ী মিজান সেটি নিলামে তোলেন। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে মো. নান্টু মোল্লা সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার ডালভাঙ্গা গ্রামের মোল্লারহোরা এলাকা সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে ইলিশ মাছটি ধরা পড়ে। এরপর রাতে বিক্রির উদ্দেশ্যে বরগুনা পৌরসভার মাছ বাজারে মাছটি নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী মিজান মাছটি ডাকে তোলেন। এসময় উপস্থিত পাইকারদের মধ্যে মো. নান্টু মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ী ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে ক্রেতাদের কাছে কেজি প্রতি ৬ হাজার টাকা করে ইলিশ মাছটি মোট সাড়ে ১৪ হাজার টাকা দাম হাঁকিয়েছেন তিনি।
স্বাদ ও গন্ধের কারণে বিষখালী নদীর ইলিশের সুখ্যাতি রয়েছে। এছাড়া আকারে বড় হওয়ায় মাছটি দেখতে ভিড় করেন সাধারণ ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় মাছটি এখনও বিক্রি করা যায়নি।
সাইফুল নামের এক ক্রেতা বলেন, ফেসবুকে পোস্ট দেখে মাছটি কিনতে এসেছিলাম। এসে দেখি অনেক দাম চাচ্ছে। আমার জীবনে এত বড় ইলিশ দেখিনি। কিনতে না পারলেও দেখে স্বাদ মিটালাম। তবে ইলিশটি তাজা এবং দেখে মনে হচ্ছে আমাদের বিষখালী নদীর মাছ।
মাছ ব্যবসায়ী মো. নান্টু মোল্লা জাগো নিউজকে বলেন, বিষখালী নদীর ইলিশের চাহিদা বেশি। ভালো দামে বিক্রির আশায় আমি মাছটি কিনেছি। ক্রেতারা কেনা দামও বলছেন না, তাই বিক্রি করিনি। তবে আশা করছি সোমবার দুপুরের আগে মাছটি বিক্রি হয়ে যাবে। এত বড় মাছ সচরাচর বরগুনা বাজারে ওঠে না।
এ বিষয়ে বরগুনা মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, রাতে বিষখালী নদী থেকে ধরা ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে মৎস্য আড়তদার মিজান পাইকারদের উপস্থিতিতে মাছটি ডাকে তোলেন। এসময় ডাকে অংশ নেওয়া কয়েকজন পাইকারের মধ্যে মো. নান্টু মোল্লা বিক্রির উদ্দেশ্যে মাছটি কিনে নেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




