বিয়ের পরেও প্রাক্তনকে মনে পড়ে? ভুলতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মনকে বোঝানো কঠিন। কারণ বেশিরভাগ সময় আমাদের মনই আমাদের নিয়ন্ত্রণ করে। তাই চাইলেও আমরা অনেক স্মৃতি ভুলতে পারি না। ছেড়ে যাওয়া মানুষের জন্যও তাই আমাদের মন কেঁদে চলে। জীবনে সব সম্পর্ক পূর্ণতা পায় না। তাইতো এক সময়ের ভালোবাসার মানুষটির সঙ্গে পথচলা থেমে যায় মাঝ পথেই। জীবন থেমে থাকে না। জীবনের নিয়মে আবার সবকিছু গুছিয়ে উঠতে চায় মানুষ। হয়তো সব ঠিক হয় না, তবু ভালো থাকার প্রচেষ্টা তো থাকে।
ভালো থাকার আশায় নতুন করে জীবন শুরু করেও রেহাই মেলে না অনেক সময়। যখন সঙ্গীকে নিয়ে সুখে জীবন কাটানোর কথা, তখনই মনের কোনে খচখচ করতে থাকে প্রাক্তনের নাম। নানাবিধ না পাওয়া আর আফসোস এসেও ভিড় করতে পারে আপনার সুখের রাজ্যে। এটুকু আপনার ভালো করেই বোঝার কথা যে, এই অনুভূতি কখনো ইতিবাচক ফল নিয়ে আসে না। তাই বিয়ের পরেও যদি প্রাক্তনকে মনে পড়ে তবে নিজেকে নিয়ন্ত্রণ করতে এই কাজগুলো করুন-
ADVERTISEMENT
ভুলতে চেষ্টা করবেন না
কোনো জিনিসে জোর দিলে সেই জিনিস আরও বেশি মনে পড়তে থাকে। তাই তাকে আলাদা করে ভুলতে চেষ্টা করতে যাবেন না। যদি এই চেষ্টা করেন, তবে আরও বেশি মনে পড়বে। এর বদলে নিজের মতো করে থাকার চেষ্টা করুন। তাকে ভুলে যাওয়ার বিষয়টি সময়ের ওপরেই ছেড়ে দিন। সঙ্গীর সঙ্গে হাসি-আনন্দে সময় কাটান। এভাবে ধীরে ধীরে সে মুছে যাবে। একটা সময় তাকে আর আলাদা করে মনেও পড়বে না।
ADVERTISEMENT
স্মৃতি আঁকড়ে থাকবেন না
প্রাক্তনের দেওয়া নানাকিছু থাকতে পারে আপনার কাছে। সেসব একেবারে বাদ দিয়ে দিন জীবন থেকে। কারণ সেগুলো চোখের সামনে থাকলেই তাকে মনে পড়বে। এতে তাকে ভুলে থাকা কঠিন হবে। এর বদলে তার সব স্মৃতি জীবন থেকে পুরোপুরি মুছে ফেলুন। তাতে সুখে থাকা সহজ হবে।
সঙ্গীর কথা ভাবুন
একটি বিষয় মনে রাখবেন, আপনি এখন আর একা নন, নন অন্য কারও। আপনার জীবনে আপনার সঙ্গী রয়েছে। তাই পূর্বে যতই ভালোবাসার সম্পর্ক থাকুক, তার অস্তিত্ব আপনার জীবনে আর রাখবেন না। এর বদলে আপনার জীবন-বাস্তবতা সবকিছু সঙ্গীকে কেন্দ্র করে গড়ে তুলুন। তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করুন। কারণ বাকি জীবনের জন্য সুখে-দুখে সেই আপনার সঙ্গী। সঙ্গীকে ভালোবাসুন, বাকি সব তখন তুচ্ছ মনে হবে।
ঘুরে দাঁড়ান
আপনি ঘুরে দাঁড়ানোর পথে অনেকটাই এগিয়ে এসেছেন। এমনকী জীবনসঙ্গীও খুঁজে বের করেছেন। তবে কেন আর পেছনে তাকানো? যে গিয়েছে, তাকে সবটুকু স্মৃতিসহই বিদায় করে দিন। যে দূরত্ব তৈরি হয়েছে তা আর কোনোদিন ঘুঁচবে না। তাই তার কথা ভাবা বন্ধ করুন। বাস্তবতা মেনে জীবনে সুখী হওয়ার চেষ্টা করুন। সংসার সুখের হলে পৃথিবীও সুখের হবে।
কাজে ডুবে থাকুন
মস্তিষ্ক অলস থাকলে নানাকিছু ভাবতে থাকে। তাই কাজের মাঝে ডুবে থাকুন। কোনো না কোনো কাজ করতে থাকুন। এতে সব ধরনের অপ্রয়োজনীয় ভাবনা ভুলে থাকা সহজ হবে। কাজের বাইরে যতটুকু অবসর পাবেন ততটুকু সময় সঙ্গীর সঙ্গে কাটান। এতে দু’জনের সম্পর্ক মধুর হবে। সেইসঙ্গে সহজ হবে প্রাক্তনকে ভুলে যাওয়াও।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








