‘বিয়ের প্রয়োজন নেই, এই শিক্ষা পেয়েছি’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হৃতিক রোশন। কখনও তারা ঘুরছেন, কখনও খাচ্ছেন। এক কথায় একান্ত যাপনের টুকরো কোলাজ যেন ভাগ করে নিয়েছেন। সাবার জন্মদিনে তার প্রেমিক হতে পেরে ধন্য বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রায় তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। যদিও বিয়ে নিয়ে ভাবিত নন কেউই।
মাস কয়েক আগেই সাবা জানান, ছোট থেকে তার মা-বাবা শিখিয়েছেন, বিয়ে জরুরি নয়। তিনি যদি কাউকে বিয়ে করতে চান, তা হলে করতেই পারেন। তবে সেটা বাধ্যতামূলক নয়।
সাবার ভাষ্যমতে, ‘আমার ছয় বছর বয়সে মা-বাবা শিখিয়ে দেন বিয়ে নয়, বরং জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ।’ সাবা ও হৃত্বিকের বয়সের বেশ ফারাক রয়েছে। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্য দিকে, গত বছর ১ নভেম্বর ৩৯ বছরে পা দিয়েছেন সাবা।
স্বনামধন্য তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন নাট্যমঞ্চে। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো অনেক কাজও খুইয়েছেন সাবা। সেই ক্ষোভ থাকলেও প্রেমিকাকে জীবনে পেয়ে হৃতিক ধন্য!
তাই হৃতিক লিখেছেন, ‘তোমার কথা ভাবা, তোমার জন্য কিছু করা, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। শুভ জন্মদিন আমার ভালবাসা।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







