বিয়ের ৫ মাসের মাথায় নববধূর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বিয়ের ৫ মাসের মাথায় বাবার বাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে আফসানা আক্তার লিজা (২৫) নামে এক নববধূর।
বৃহস্পতিবার উপজেলার মিঠানালা ইউনিয়নের জিয়া উদ্দিন ভূঁইয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, চলতি বছরের ২ জুলাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বাগচতর এলাকার হুরমত খাঁ ভূঁইয়া বাড়ির নুরনবীর ছেলে জাবেদ ইকবালের সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার। শুক্রবার বাবার বাড়িতে বেড়াতে আসে লিজা। এর পর আর স্বামীর বাড়ি যাননি। বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
লিজার ফুফাতো ভাই নুরুল আলম বলেন, আমার মামাতো বোন অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত। গত ১০ নভেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাত আনুমানিক ১টার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে ঝুলতে থাকে। পরে তাকে ঘুমানোর কক্ষে না দেখে রান্নাঘরে গেলে ঝুলতে দেখা যায়।
লিজার স্বামী জাবেদ ইকবাল বলেন, আমি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খবর পাই আমার স্ত্রী তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। শুনে তো অবাক, হঠাৎ কেন এমন কাজ করল। আমার সঙ্গে সর্বশেষ একদিন আগে মোবাইলে কথা হয়েছে। দু-একদিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে আসার কথা ছিল। আমার সঙ্গে মাঝে মধ্যে রাগারাগি হলেও আবার ঠিক হয়ে যেত।
এ ব্যাপারে মিরসরাই থানার এসআই জাহিদুল ইসলাম আরমান বলেন, খবর নিয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে আমরা যাওয়ার আগে ঝুলানো অবস্থা থেকে লাশ নিচে নামিয়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, লাশের গলায় কালো দাগ ও হাতের কবজিতে কাটা দাগ রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে বা পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








