বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে অভিনেত্রী সন্ধ্যা রায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৭ জুন ২০২৪ সোমবার
অসুস্থ সন্ধ্যা রায়। নিজস্ব চিত্র।
বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়। আচমকাই অসুস্থতা বোধ করেন তিনি। আজ সোমবার অভিনেতা অনুপ কুমারের জন্মদিন। সন্ধ্যা তার অধিকাংশ জনপ্রিয় ছবির নায়িকা। মিডিয়া থেকে আজ প্রয়াত অভিনেতা সম্পর্কে জানতে ফোন করা হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে। তখনই তার সহকারী জানান, কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যা। তিনি হাসপাতালে ভর্তি।
সহকারীর আরও জানান, হঠাৎ বুকে অস্বস্তি শুরু হয় তার। তা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি তাকে।
চিকিৎসকেরা জানিয়েছেন, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসার কারণে আপাতত কয়েক দিন তাকে ভর্তি থাকতে হতে পারে ৭৯ বছর বয়সি অভিনেত্রীকে।
ষাট, সত্তরের দশকে অনুপকুমার-সন্ধ্যা রায় জুটির জনপ্রিয়তা তুঙ্গে। ১৯৬১-তে জুটির প্রথম ছবি ‘আহ্বান।’ পরিচালনায় অরবিন্দ মুখোপাধ্যায়। দর্শক জুটি পছন্দ করতেই একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁদের। তালিকায় ‘হাই হিল’, ‘পলাতক’, ‘জীবন কাহিনী’, ‘আলোর পিপাসা’, ‘ঠগিনী’ ইত্যাদি। জুটিতে দেখা না গেলেও তরুণ মজুমদার পরিচালিত অনুপ-সন্ধ্যা অভিনীত ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো ছবি আজও প্রাসঙ্গিক। বিশেষ করে সন্ধ্যা রায় অভিনীত ‘বাবা তারকনাথ’ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। জনপ্রিয়তার শিখরে থাকাকালীন তিনি বিয়ে করে তরুণ মজুমদারকে। তরুণ-সন্ধ্যার আবিষ্কার রাখী গুলজারসহ একাধিক প্রথম সারির নায়িকা।
২০১৪ সালে অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রাখেন। তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েন। দর্শকপ্রিয় অভিনেত্রী বিপুল ভোটে জয়ী হয়ে সে বছর সাংসদ হিসেবে দিল্লিতে সংসদ ভবনে পা রেখেছিলেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











