বুলগেরিয়ায় পথে পথে ‘বই বেঞ্চ’, অভিনব স্থাপত্য!
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
পথের ঠিক পাশেই কেউ যেন খুলে রেখে গেছে বই। তবে তার আয়তন দৈত্যাকার। দৈর্ঘ্যে-প্রস্থে অন্ততপক্ষে সে বই ফুট পাঁচেক তো বটেই। দূর থেকে এক ঝলক দেখলে এমনটা মনে হবে। তবে কাছে গেলে ভাঙবে ভুল। না, কাগজের তৈরি বই নয়। বরং তা ইট, পাথর, সিমেন্টের তৈরি। আসলে এই খোলা বই-ই পথচারিদের জন্য বসার বেঞ্চ।
দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশ বুলগেরিয়া। বলকান উপদ্বীপের পূর্বে অবস্থিত এই দেশে গেলেই দেখা মিলবে এমন আশ্চর্য বসার আসন। বই বেঞ্চের দেখা মিলবে বুরগাস শহরে গেলে। ছবির মতো সাজানো এই শহরের পথে ধারে, পার্কে— সর্বত্রই চোখে পড়বে সার দেওয়া এমন বই-বেঞ্চের অস্তিত্ব। কিন্তু হঠাৎ এমন বিস্ময়কর নির্মাণের কারণ কী?
আসলে, বুরগাস শহরের সঙ্গে সংস্কৃতির যোগ বহু প্রাচীন। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়ায় একাধিক সংস্কৃতির মিশ্রণ ঘটে এসেছে যুগ যুগ ধরে। আর তার অন্যতম পীঠস্থান ছিল এই শহর।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়া হলেও, বুরগাসকেই এই দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ধরা হয়। এমন এক ঐতিহ্যবাহী শহরে, তরুণ প্রজন্ম যাতে শৈশব থেকেই বইমুখো হয়ে ওঠে, সে জন্যই এই উদ্যোগ প্রশাসনের।
তবে আকারের দিক থেকেই নয়, বিস্ময়কর এই বই-বেঞ্চের ‘খোলা পাতা’ আদতে শব্দশূন্য নয়। তার কোনোটায় রয়েছে বিভিন্ন গল্পের বইয়ের প্রচ্ছদ। আবার কোনোটা হুবহু মিলে যাবে বাস্তবের কোনো গল্প কিংবা উপন্যাস গ্রন্থের পাতার সঙ্গে। চাইলে বেঞ্চের ওপর বসেই সেই গল্প দিব্যি পড়তে পারেন পথযাত্রীরা।
বিস্ময়কর এই ‘বই বেঞ্চ’ তরুণ প্রজন্মকে সত্যিই বইমুখো করে তুলতে পেরেছে কিনা, তা বলতে পারবে সেদেশের প্রশাসনই। কিন্তু এই আশ্চর্য নির্মাণের জন্য চলতি শতাব্দীর প্রথম দশকে এই বেঞ্চগুলির নির্মাণের পর থেকেই আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বুরগাস। সারা বছরই সেখানে ভিড় জমে থাকে পর্যটকদের। সম্প্রতি এই বেঞ্চগুলোর একাধিক সুস্পষ্ট ছবি ধরা পড়ে পর্যটকদের ক্যামেরায়। যা বর্তমানে রীতিমতো ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়। এমন অভিনব উদ্যোগ দেখে বিস্মিত না হয়েই বা উপায় কী।
(বিদেশী পত্রিকা অবলম্বনে)
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

